

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ক্রিকেটের দুই শক্তিশালী দল ভারত ও ইংল্যান্ড। সাবেক এই দুই বিশ্বচ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচে যে দল জয় পাবে, তারা সরাসরি ফাইনালে খেলার সুযোগ পাবে।
এর আগে বুধবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ফলে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজকের ভারত-ইংল্যান্ড ম্যাচের ফলাফলের মাধ্যমে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। টসে জিতে ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি ব্রুক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
ভারত একাদশ:
অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদিপ সিং ও জাস্প্রিত বুমরাহ।
ইংল্যান্ড একাদশ:
ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, আদিল রশিদ ও জোফরা আর্চার।
মন্তব্য করুন
