শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেমিফাইনাল খেলতে কোন দলের সামনে কী সমীকরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
গ্রাফিক্স
expand
গ্রাফিক্স

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শেষদিকে এসে জমে উঠেছে সেমিফাইনালের টিকিট কাটার লড়াই। এরই মধ্যে দুই গ্রুপ থেকে দু’টি দল নিশ্চিত করে ফেলেছে পরের রাউন্ডের। এক নম্বর গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা এবং দুই নম্বর গ্রুপ থেকে ইংল্যান্ড জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।

এখন বাকি দুটি স্থানের জন্য লড়াই করছে চার দল। এক নম্বর গ্রুপে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ, আর দুই নম্বর গ্রুপে নিউজিল্যান্ড ও পাকিস্তান টিকে আছে হিসাবের ভেতর। ইতিমধ্যে ছিটকে গেছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।

ইংল্যান্ড–নিউজিল্যান্ড, কলম্বো

‘গ্রুপ-২’ থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে যাবে দলটি।

অন্যদিকে নিউজিল্যান্ডের সমীকরণ তুলনামূলক সহজ। ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত। এমনকি ম্যাচ পরিত্যক্ত হলেও তারা উঠে যাবে শেষ চারে। তবে এ ক্ষেত্রে পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায়, তখন নেট রান রেটের জটিল সমীকরণে নির্ধারিত হবে ভাগ্য।

শ্রীলঙ্কা–পাকিস্তান, পাল্লেকেলে পাকিস্তানের ভাগ্য পুরোপুরি নিজেদের হাতে নেই। নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারায় কিংবা ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে পাকিস্তান বিদায় নেবে।

নিউজিল্যান্ড হারলেই কেবল সুযোগ তৈরি হবে পাকিস্তানের সামনে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি নেট রান রেটে এগিয়ে থাকতে হবে।

জিম্বাবুয়ে–দক্ষিণ আফ্রিকা, দিল্লি ‘গ্রুপ-১’ থেকে ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে জিতলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। জিম্বাবুয়ে প্রথম দুই ম্যাচ হেরে আগেই বাদ পড়েছে।

ভারত–ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা এক নম্বর গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। কার্যত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে লড়াইটি। যে দল জিতবে, সেই দলই উঠবে সেমিফাইনালে। ম্যাচ পরিত্যক্ত হলে সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ। নেট রান রেটে এগিয়ে থাকায় সেক্ষেত্রে তারাই যাবে শেষ চারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X