শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়েকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল ভারত 

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম
ভারতীয় ক্রিকেট দল ।। ছবি: সংগৃহীত
expand
ভারতীয় ক্রিকেট দল ।। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়েকে ৭২ রানে পরাজিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখল ভারত। একই সঙ্গে গ্রুপ–১ থেকে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আর এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো জিম্বাবুয়েকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচে আগে ব্যাট করে ভারতের ব্যাটাররা তাণ্ডব চালায় জিম্বাবুয়ের বোলারদের ওপর। অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়ার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে দলটি। লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ৬ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে। ব্রায়ান বেনেট ৯৭ রানে অপরাজিত থাকলেও দলকে জয়ের পথে নিতে পারেননি।

টস হেরে ব্যাট করতে নেমে ভারতের ওপেনিং জুটি ৪৮ রান যোগ করে। সাঞ্জু স্যামসন ২৪ রান করে আউট হন, আর ঈশান কিষান করেন ৩৮ রান। কিছুদিনের মন্দ ফর্ম কাটিয়ে অভিষেক শর্মা তুলে নেন অর্ধশতক; তিনি ৫৫ রান করে ফিরলেও রানের গতি কমেনি।

সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রান করেন। হার্দিক পান্ডিয়া মাত্র ২৩ বলেই ফিফটি পূর্ণ করেন, আর তিলক ভার্মা ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েও শুরুতে লড়াইয়ের ইঙ্গিত দেয়। ওপেনার মারুমানি ২০ রান করলে তাকে ফেরান অক্ষর প্যাটেল। ডিওন মায়ার্স করেন ৬ রান। এরপর ব্রায়ান বেনেট দারুণ ব্যাটিং করে অর্ধশতক তুলে নেন। রাজাকে ফিরিয়ে ৭২ রানের জুটি ভাঙেন আর্শদীপ সিং, একই ওভারে রায়ান বার্লও আউট হন।

শুরু থেকে শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে বেনেট ৫৯ বলে ৯৭ রান করেন। চলতি আসরে পাঁচ ম্যাচের চারটিতেই অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। তার এই লড়াকু ইনিংস ব্যবধান কিছুটা কমালেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৪ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup