শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ভিসায় ৫ বছর, আমিরাত ভ্রমণে এলো নতুন সুযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে আগ্রহীদের জন্য নতুন সুযোগ এসেছে। স্পনসর বা স্থানীয় গ্যারান্টার ছাড়াই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে দেশটির কর্তৃপক্ষ। এর ফলে বিশ্বের যেকোনো দেশের নাগরিক এক ভিসায় পাঁচ বছর মেয়াদের মধ্যে একাধিকবার দুবাইসহ পুরো সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন।

দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) নতুন এ ভিসা সুবিধার বিস্তারিত জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভিসাধারীরা প্রতিবার সফরে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত আমিরাতে অবস্থান করতে পারবেন। প্রয়োজন হলে আরও ৯০ দিন মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। তবে এক পঞ্জিকাবর্ষে মোট ১৮০ দিনের বেশি অবস্থান করা যাবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত যোগ্যতা ও আর্থিক সক্ষমতার প্রমাণ সাপেক্ষে বিশ্বের সব দেশের নাগরিক এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। আন্তর্জাতিক পর্যটকদের জন্য আমিরাতকে আরও আকর্ষণীয় ও সহজপ্রবেশযোগ্য করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ভিসার জন্য আবেদন করতে হলে সদ্য তোলা রঙিন ছবি, কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকা পাসপোর্টের অনুলিপি, গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ন্যূনতম চার হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থের স্থিতি থাকার প্রমাণ জমা দিতে হবে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে কার্যকর বৈধ স্বাস্থ্যবীমা এবং নিশ্চিত ফিরতি বিমান টিকিটও আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

গালফ টুডে–এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ভিসা নীতি আন্তর্জাতিক পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের দীর্ঘমেয়াদি ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। আগে অনেক ক্ষেত্রেই আমিরাতে প্রবেশের জন্য স্থানীয় কোনো স্পনসর বা গ্যারান্টারের প্রয়োজন হতো। নতুন ব্যবস্থায় সেই শর্ত শিথিল করায় ভ্রমণকারীরা আরও সহজে এবং স্বাধীনভাবে দেশটিতে যাতায়াতের সুযোগ পাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup