

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতীয় অভিষেক শর্মা। বিশ্বকাপের আগে টানা বিধ্বংসী সব ইনিংস খেলে ক্রিকেট পাড়ায় রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি। এবার টানা তিন ম্যাচে কোনো রান না করে এক বিব্রতকর রেকর্ড গড়েছেন তিনি।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ‘গোল্ডেন ডাকের’ শিকার হন অভিষেক। আলী খানের বলে ক্যাচ তালুবন্দী করে তাকে সাজঘরে ফেরান সঞ্জয় কৃষ্ণমূর্তি। এরপর নামিবিয়ার বিপক্ষে না খেললেও পাকিস্তানের বিপক্ষে একাদশে ফিরে রানের খাতা খোলার আগে সালমান আলী আঘার শিকার হন অভিষেক।
সবশেষ নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও ব্যর্থ হয়েছেন এই ভারতীয় ব্যাটার। এদিন আরিয়ান দত্তের বলে বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। ফলে চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে সবগুলোতেই ডাক মেরেছেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার। এতেই রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন এই ক্রিকেটার।
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে প্রথম ও সব মিলিয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার অভিজ্ঞতা হলো অভিষেকের। এর আগে ২০২৪ আসরে উগান্ডার রজার মুকাসা এই লজ্জার রেকর্ড গড়েছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড আছে অভিষেকেরই স্বদেশি আশিস নেহরার। ২০১০ ও ২০১৬ আসর মিলিয়ে নেহরা নাম লেখান এই রেকর্ডে। ২০০৯ সালে একই রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার।
মন্তব্য করুন

