

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশি এক যুবককে বিয়ে করেছেন পাকিস্তানি নারী ভ্লগার রুবিনা মারুফ। সম্প্রতি জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের শুভ পরিণয় সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিয়ের খবর জানিয়ে নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে এ খবর জানান তিনি।
পোস্টে রুবিনা লিখেছেন, ‘জীবনের পথচলায় বিশ্বাস ধরে রাখা সব সময় সহজ ছিল না। তবে নিয়তি যে পথে নিয়ে গেছে, তা মেনে নেওয়ার মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন অনাবিল সুখ। নিকাহর দিনে বাবা-মায়ের মুখে গর্ব আর আনন্দের হাসি দেখে সব ধরনের সংশয় দূর হয়ে যায়।’
তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এই নতুন শুরুর জন্য। সীমান্ত পেরিয়ে আসা এই ভালোবাসার জন্য। আর আমার বাংলাদেশি জীবনসঙ্গীকে বিয়ে করার সৌভাগ্যের জন্য। আজ আমার হৃদয় পরিপূর্ণ, বাবা-মা আনন্দিত, আর সারাজীবনের এই নতুন পথচলা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।’
জন্মসূত্রে রুবিনা বাংলাদেশি। রুবিনার বাবা যশোর ছেড়েছেন ১৯৬৮ সালে। এরপর চলে যান পাঞ্জাবে। সেখানেই তার বিয়ে হয়।
এদিকে রুবিনার ফেসবুক বায়োতে লিখা রয়েছে, ‘বাংলাদেশ ও পাকিস্তান এ দুই দেশের রক্তধারা বহন করতে পেরে আমি গর্বিত’(Proud to have blood from both Pakistan and Bangladesh)।