সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সভা স্থগিতের পর কেন্দ্রীয় যুবদল সভাপতির বিশেষ বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০২:৩০ এএম আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০২:৩২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোল ও সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে মতবিরোধের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

রোববার (৫ জুলাই) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সাথে আমার তিন দশকেরও বেশি সময়ের সম্পর্ক। এখনো এই সম্পর্ক সুসম্পর্কই আছে।আজ আমাদের ১০ টি বিভাগীয় সাংগঠনিক গ্রুপ যারা সপ্তাহব্যাপী কাজ করে ঢাকায় ফিরেছে তাদের নিয়ে জরুরী সভা ছিল। যেহেতু ১০ টি বিভাগীয় সাংগঠনিক গ্রুপের সাথে আলোচনা তাই সভাটি দীর্ঘ ছিল বিধায় আজকে আমাদের সভাটি মুলতবি করে আগামীকাল বিকেল পাঁচটায় আবার সভা শুরুর সময় সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও লেখেন, গণতন্ত্রে তর্ক এবং বিতর্ক সাধারন একটি ব্যাপার এবং পক্ষে ও বিপক্ষে বিভিন্ন মতামত থাকতেই পারে। তাই বলে এখানে কোন রকমের সমস্যা সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে হয়নি। আমরা স্বাভাবিকভাবে সভা মুলতবি করে সভাপতি ও সাধারণ সম্পাদক একসাথে নিচে নেমে এসেছি। আমি নিজে সাধারণ সম্পাদক কে বিদায় দিয়ে কয়েকজন নেতাকর্মী সহ পল্টন মসজিদে আসর নামাজ আদায় করতে গিয়েছি। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি সত্য নয়।

এর আগে রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় যুবদলের জরুরি সভায় তর্ক-বিতর্কের ঘটনা ঘটে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সদ্য ঘোষিত কমিটিতে বিতর্কিত ও নিষ্ক্রিয়দের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার সময় সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মতবিরোধ তৈরি হয় বলে জানা যায়। পরে সভাটি স্থগিত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Mexico VS England
Scheduled
06 Jul, 06:00 AM
VS
World Cup