

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির এক কেন্দ্রীয় নেতার মনোরঞ্জনের জন্য ১৫/১৬ বছরের কিশোরী জোগাড় করার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।
রোববার ( ১৪ জুন) তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ তোলেন।
ফেসবুক পোস্টে আজিজুর রহমান আজাদ লেখেন, ‘বিএনপির কোন কেন্দ্রীয় নেতার মনোরঞ্জনের জন্য ১৫/১৬ বছরের কিশোরী জোগাড়ে ব্যস্ত ছিলো উপজেলার নেতা- নেত্রীরা, সেই নেতার নাম-পরিচয় কি? বিএনপির কি নাম প্রকাশ করে দলীয় সিদ্ধান্ত গ্রহণের সেই সৎ সাহস আছে?’
আজাদ আরও লেখেন, ‘গতকাল ছাত্রশিবিরের বিরুদ্ধে বিএনপি-ছাত্রদল যখন মেটিকুলাস ডিজাইনে ঢাকায় মিছিল করে, ঠিক সেই মূর্হেতে খবর প্রকাশিত হয়েছে, বিএনপির নেতা-কর্মীদের দ্বারা রাজধানীতে ২ জনসহ মোট ৪ জন নারী ধর্ষণের শিকার হয়েছে।’ আরও লেখেন, ‘এসব তথ্য কি সর্বমন্ত্রী রাখেন! নাকি অন্যের মন্ত্রণালয়ের প্রক্সি দিতে দিতে “চিলে কান নিয়ে গেছে” এই দশায় আছেন? যে সংসদে আপনারা নোংরামি শুরু করেছেন, সেই সংসদে আপনাদের অপকর্ম জাতির সামনে উপস্থাপন করা হবে। ভালো-মন্দো বিচারের দায়িত্ব জনগণের।’
