শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে মুখ খুললেন মাহফুজ আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ১০:২৪ এএম
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ।। ফাইল ছবি
expand
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ।। ফাইল ছবি

সংস্কার পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন এবং বিবিধ প্রাতিষ্ঠানিক সংস্কার আজ পরীক্ষার সন্মুখীন বলে মন্তব্য করেছে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, ‘আমরা বলতাম, এবারে সম্ভাব্য সরকারি দলের সুবর্ণ সুযোগ আছে বিরোধীপক্ষ বেছে নেয়ার। এস্টাবলিশমেন্ট বেছে নিল/দিল এমন একটি দলকে, যাদের ইতিহাস আর রাজনৈতিক দ্বিধাগ্রস্ত অবস্থান নিয়ে টান দিলে সত্যিকার সমস্যা ও সঙ্কটগুলোকে আড়াল করে ফেলা যায়।’

এতে তিনি আরও উল্লেখ করেন, ‘সংসদে গত কয়েক সপ্তাহ আমরা এ প্লেবুকের প্রথম অধ্যায় দেখলাম। সংস্কার পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন এবং বিবিধ প্রাতিষ্ঠানিক সংস্কার আজ পরীক্ষার সন্মুখীন। কিন্তু, নাগরিক জীবনের বাস্তব সঙ্কট কি দূর হবে এ ক্যারট এন্ড স্টিক পলিসি দিয়ে?’

সবশেষে সাবেক এই উপদেষ্টা লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানের সুবাদে নির্বাচিত সরকারকে আমরা নাগরিকদের সেবা-সুবিধা ও অধিকার পূরণে সফল দেখতে চাই। কিন্তু, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নাগরিক অধিকার রক্ষার জন্য আইন প্রণয়ন ও বাস্তবায়ন ছাড়া সেটা কি আদৌ সম্ভব?

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন