সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে ধন্যবাদ দিয়ে ভাইরাল বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:২১ এএম
23620
expand
23620

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় মির্জা আব্বাসের মানহানির অভিযোগ মামলা করেছেন দলের আরেক নেতা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলাটি করা হয়। তবে বিএনপির ওই নেতাকে পরে দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে।

এ ঘটনায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ঘটনার বিষয়ে আগের দেওয়া বক্তব্যও প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার (৮ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা লিখেছেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্টে লিখেছেন, ‘ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি, ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।’

এর আগে এক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংযমের পবিত্র মাসে আসুন আমরা ধৈর্য ও শান্তির পথে চলি। সবাই শান্ত থাকুন।’ আর গত রবিবার বরিশালের হালিমা খাতুন স্কুল মাঠে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মোনাজাতে মির্জা আব্বাসকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আপনাকে গোনার টাইম নেই। ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না।’ তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

তিনি আরও বলেন, ‘অসভ্য আচরণ যদি করেন, কিভাবে আপনাকে সভ্য করতে হয়, তা আমাদের জানা আছে। আপনি (মির্জা আব্বাস) ঢাকা-৮ আসনে ফেল করেছিলেন। তারেক রহমান নিজে এসে আপনাকে রক্ষা করেছেন। সময় আছে ভদ্র হোন, আপনাদের কিভাবে সোজা করতে হয় তা আমাদের জানা আছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন