মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয় তারেক রহমান, অসংখ্যবার হত্যার হুমকি পাচ্ছি: ঢাবি শিক্ষক মোনামী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ এএম
শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী
expand
শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামী) বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। একই সঙ্গে তাকে দেওয়া অসংখ্য কল ও হুমকির বেশ কিছু স্ক্রিনশটও তিনি জনসমক্ষে প্রকাশ করেছেন। তিনি বলেন ভোটের ফল আসার পর থেকে এই হুমকি পাচ্ছি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই শিক্ষক লিখেছেন, ‘১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র।’

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘প্রিয় তারেক রহমান। এটা কি আপনাদের নারীবান্ধব এবং নিরাপদ বাংলাদেশ?’ জীবনের ঝুঁকি নিয়ে নিজের মানসিক দৃঢ়তার কথা জানিয়ে তিনি পোস্টে সবশেষে লেখেন, ‘সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।’

উল্লেখ্য যে, এর আগে তার ছবি বিকৃত করে ফেসবুকে আপলোড করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেছিলেন শেহরীন আমিন মোনামি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এখন তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক মহলে উদ্বেগ দেখা দিয়েছে এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X