

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসন পায়নি জাতীয় পার্টি (জাপা)। এমনকি নিজেদের দুর্গ হিসেবে পরিচিত রংপুরেও ভরাডুরি হয়েছে লাঙল প্রতীকের প্রার্থীরা। প্রতিষ্ঠার চার দশকের বেশি সময়ে এমন ভরাডুবির মুখে পড়তে হয়নি জাতীয় পার্টিকে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমও এর ব্যতিক্রম নয়। এরই মধ্যে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে।
ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, সামনে একটি লাঙল রেখে তার ‘জানাজার নামাজ’ পড়া হচ্ছে। কয়েকটি ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, ‘রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের নামাজে জানাজা সম্পন্ন হলো।’
ছবিটির সত্যতা ও সময়-স্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে এটি ঘিরে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে মন্তব্য করছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৬ আসনে প্রার্থীতা ঘোষণা করেছিল জাতীয় পার্টি। রংপুর-৩ আসন থেকে নির্বাচন করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। সেখানে তার অবস্থান তৃতীয়। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় স্থানে রয়েছেন।
মন্তব্য করুন

