

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার উপজেলা ছাত্রদলের সহসভাপতি মো. রবিউল ইসলামকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বগুড়া জেলা ছাত্রদল।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক মো. ফারহান সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিউল ইসলামকে সংগঠনের সাংগঠনিক পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব-১২।
র্যাবের দাবি, ওই সময় তার কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। অটোরিকশাটির একমাত্র যাত্রী ছিলেন রবিউল। পরে তার ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় রবিউল ইসলামের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


