সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের খ্যাতনামা আলেম ইলিয়াস গুম্মান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম
মাওলানা মোহাম্মদ ইলিয়াস গুম্মান
expand
মাওলানা মোহাম্মদ ইলিয়াস গুম্মান

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা মাওলানা মোহাম্মদ ইলিয়াস গুম্মান। আগামী ২০ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত মোট ১০ দিন বাংলাদেশে অবস্থান করবেন তিনি। এই সফরে এ আলেম রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজনে অংশ নেবেন।

এনপিবিকে এ ইসলামি চিন্তাবিদের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।

তিনি জানান, আগামী ২৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত আন্তর্জাতিক ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা কনফারেন্সে থাকবেন মাওলানা ইলিয়াস গুম্মান। বাংলাদেশ সফরকালে তিনি বিভিন্ন দ্বীনি মজলিস, সাধারণ মানুষের উদ্দেশে বয়ান এবং আলেম-ওলামা ও শিক্ষার্থীদের (তালিবে ইলম) সঙ্গে মতবিনিময় করবেন।

জানা গেছে, ২০ আগস্ট সফরের প্রথম দিন রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ‘মসজিদে মাগফিরায় মাগরিব থেকে এশা পর্যন্ত সর্বসাধারণের উদ্দেশে বয়ান পেশ করবেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস গুম্মান।

পরদিন ২১ আগস্ট (দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কামরাঙ্গীরচর নূরিয়া মাদরাসা, গ্রীন রোডের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ধূপখোলা ময়দান এবং জাতীয় সীরাত কমিটির আয়োজনে উপস্থিত থাকবেন। এদিন ফজর থেকে জুমা পর্যন্ত বিশেষ বয়ান, ধূপখোলা ময়দানে আসরের নামাজ এবং সীরাত কমিটির অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

২২ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকার বাইরে সফর করবেন এ ইসলামী বক্তা। তিনি দেশের বিভিন্ন জেলা সফরে যাবেন। এই তালিকায় রয়েছে কেরানীগঞ্জ, বাগেরহাট, চট্টগ্রাম, রাজশাহী, নওগাঁ, বগুড়া ও পাবনা।

৩০ আগস্ট তার সফরের শেষ দিন। এদিন ঢাকার সায়েদাবাদস্থ জামিয়া বাইতুন্নূর ও আল-মারকাজুল ইসলামীর আয়োজনে অংশ নিয়ে বিশেষ আলোচনা ও দোয়ায় শরিক হবেন। এর মধ্য দিয়েই তার বাংলাদেশ সফর সম্পন্ন হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।
X
City bank
City bank