

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজের বিজ্ঞাপন দিয়ে হজযাত্রীদের প্রলুব্ধ করার অপচেষ্টা সম্পর্কে সতর্ক করেছে সরকার। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে কেবল অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন ও আর্থিক লেনদেন করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৫ জুন) মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, অনুমোদনবিহীন কিছু এজেন্সি, গ্রুপ বা কাফেলা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ ঘোষণা করে পবিত্র হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রলুব্ধ করার চেষ্টা করছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিছে, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, এজেন্ট, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। ফলে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে হজে যাওয়ার কোনো বৈধ সুযোগও নেই।
এ অবস্থায় তালিকাভুক্ত ও অনুমোদিত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সঙ্গে হজসংক্রান্ত কোনো আর্থিক লেনদেন না করার জন্য হজে গমনেচ্ছু ব্যক্তি ও সর্বসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও নির্দেশিকা শিগগিরই ঘোষণা করা হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে সরকার ঘোষিত হজ প্যাকেজ ও নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।