

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন হজ মৌসুমের প্রস্তুতি এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিতে ওমরাহ পালনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী ওমরাহ ভিসার আবেদন, সৌদি আরবে প্রবেশ এবং দেশত্যাগের চূড়ান্ত তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে।
দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ২০ মার্চ হবে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময়। ভিসা প্রাপ্তদের অবশ্যই ১৫ শওয়ালের (৩ এপ্রিল) মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। ওমরাহ পালন শেষে যাত্রীদের জিলকদ মাসের প্রথম দিন অর্থাৎ ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, ওমরা হজ পালনের জন্য অবশ্যই বৈধ হজ ভিসা থাকতে হবে। কোনোভাবেই ওমরাহ ভিসা ব্যবহার করে হজ পালন করা যাবে না। হজ অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদ রাখতে নিবন্ধিত হজযাত্রী ছাড়া অন্য কারও হজ পালন থেকে সুযোগ দেওয়া হবে না।
হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ রমজান মাসে ওমরাহ কোম্পানিগুলোর সেবার প্রশংসা করেন।
মন্তব্য করুন