সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাওয়ালের রোজা কি একটানা রাখতে হয় নাকি বিরতি দিয়ে রাখা যায়?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

শাওয়ালের ৬ রোজা একটানা রাখা বাধ্যতামূলক নয়। বিরতি দিয়ে আলাদা আলাদা দিনেও রাখা জায়েজ এবং পূর্ণ সওয়াব পাওয়া যাবে,

যদি শাওয়াল মাসের মধ্যেই ৬টি রোজা পূর্ণ করা হয়। হাদিসে একটানা রাখার শর্ত নেই

রাসূলুল্লাহ (সা.) বলেছেন,

“যে ব্যক্তি রমজানের রোজা রাখল, এরপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল, সে যেন পুরো বছর রোজা রাখল।” সহিহ মুসলিম

আরও পড়ুনঃ ঈদের নামাজের সঠিক নিয়ম ও নিয়ত।

এ হাদিসে কোথাও বলা হয়নি যে ৬টি রোজা একসাথে লাগাতার রাখতে হবে। শুধু বলা হয়েছে শাওয়াল মাসে ৬টি রোজা রাখতে হবে।

কীভাবে রাখা যাবে

একটানা ৬ দিন রাখা যাবে বা শাওয়াল মাসের মধ্যে ভিন্ন ভিন্ন দিনে রাখা যাবে

যেমন

সোমবার ও বৃহস্পতিবার করে অথবা সপ্তাহে ২–৩ দিন করে অথবা নিজের সুবিধামতো যেকোনো ৬ দিন

আরও পড়ুনঃ শাওয়ালের ৬ রোজার ফজিলত ও রাখার নিয়ম।

কোন দিন রাখা যাবে না

শুধু ঈদের দিন (শাওয়াল ১ তারিখ) রোজা রাখা হারাম। ঈদের পর থেকে শাওয়াল মাসের শেষ দিন পর্যন্ত যেকোনো ৬ দিন রাখা যাবে।

উত্তম পদ্ধতি

ঈদের পরপরই ৬ দিন একটানা রাখা উত্তম ও সহজ। তবে যারা কাজ বা শরীরের কারণে একটানা রাখতে পারে না,

আরও পড়ুনঃ ঈদের দিন রোজা রাখা কি হারাম?

তারা বিরতি দিয়ে রাখলেও পূর্ণ ফজিলত পাবে।

শাওয়ালের ৬ রোজা একটানা রাখা ফরজ বা শর্ত নয়। বিরতি দিয়ে রাখা জায়েজ।

শাওয়াল মাসের মধ্যেই ৬টি পূর্ণ করতে হবে। ঈদের দিন রোজা রাখা যাবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Spain VS Cape Verde
Scheduled
Spain
- - -
Cape Verde
World Cup