সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সেই নারী হাদির ফুফাতো বোন: এনসিপির ডা. মিতু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম
ডা. মাহমুদা মিতু
expand
ডা. মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় শরীফ ওসমান হাদীর বোন বলে বক্তব্য দেওয়া সেই নারী শহীদ শরীফ ওসমান বিন হাদীর আপন ফুফাতো বোন বলে দাবি করেছেন দলটির ডেপুটি চিফ অরগানাইজার ডা. মাহমুদা মিতু।

রোববার (৮ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্টে এই দাবি করেন। ডা. মিতু লেখেন, ‘আজকে নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় শরীফ ওসমান হাদীর বোন বলে যিনি বক্তব্য দিয়েছেন, তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদীর আপন ফুফাতো বোন।’ ‘ওসমান হাদীর পিতার আপন ছোট বোন জনাবা হাসিনা বেগমের সুযোগ্য কন্যা হলেন আজকে বক্তব্য দেওয়া শবনম খাদিজা’, পোস্টে যোগ করেন তিনি।

ডা. মিতু পোস্টে লেখেন, ‘ওসমান হাদির বোন বলে অপরিচিত কাউকে দিয়ে বক্তব্য দেওয়ানোর যে সংবাদ মিডিয়ায় আসছে তা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর।’

তিনি আরও লেখেন, ‘শবনম খাদিজার পিতা মাওলানা আব্দুর রশিদ, মাতা হাসিনা বেগম। তার নানা শফিজ উদ্দিন মুন্সী এবং শরিফ ওসমান বিন হাদীর পিতা মরহুম জনাব শরীফ আব্দুল হাদী তার আপন মামা। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কামবেত পুর।’

এনসিপির এই ডেপুটি চিফ অরগানাইজার আরও লেখেন, ‘আজকের জনসভাস্থলের কাছেই তার বাসা হওয়ায় তিনি ওসমান হাদীর বিচারের দাবিতে কিছু কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলে তখন তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X