বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ফল প্রকাশ কবে, জানালেন ইসি আনোয়ারুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার
expand
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ভোটগ্রহণের পরদিন শুক্রবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তি ও অটোমেশন ব্যবস্থার কারণে দ্রুত ফল সংগ্রহ ও প্রকাশ নিশ্চিত করা যাবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় নিয়ে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অতীতের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ অনেক বেশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। নির্বাচনকে ঘিরে যে আশঙ্কা ছিল, তা সংশ্লিষ্ট সবার সহযোগিতায় অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত দিনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ফল প্রকাশে বিলম্ব হতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ফল প্রকাশে দীর্ঘ বিলম্বের আশঙ্কা নেই। শুক্রবারের মধ্যেই অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। তবে দুর্গম বা প্রত্যন্ত এলাকার কিছু কেন্দ্রে যোগাযোগ ও তথ্য সংগ্রহে সামান্য সময় বেশি লাগতে পারে।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতির কথাও জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ভোটগ্রহণের দিন নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে এবং নির্বাচন কমিশনের সার্বিক নিয়ন্ত্রণে নির্বাচন পরিচালিত হবে।

ভোটের দিন পর্যবেক্ষণ ও তদারকি জোরদারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতিটি নির্বাচনী এলাকায় একাধিক মনিটরিং টিম দায়িত্ব পালন করবে এবং প্রতি দুই ঘণ্টা পরপর তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে।

এছাড়া যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং দায়িত্বে থাকা নিরাপত্তা সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank