সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী ভুয়া!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ পিএম
ওসমান হাদির স্ত্রীর পোস্ট এবং হাদির বোন দাবি করা নারী
expand
ওসমান হাদির স্ত্রীর পোস্ট এবং হাদির বোন দাবি করা নারী

ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে শরীফ ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য দেওয়া এক নারীকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। শবনম খাদিজা নামের ওই নারী সমাবেশে নাহিদ ইসলামের পক্ষে ভোট চান। তবে তিনি সত্যিই ওসমান হাদির বোন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সামাজিদ যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি ওই নারীকে ভুয়া দাবি করেছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শবনম খাদিজা নিজেকে শহীদ শরীফ ওসমান হাদির বোন হিসেবে পরিচয় দেন।

সমাবেশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এ প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট দেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। পোস্টে তিনি ওই নারীকে ভুয়া দাবি করে বলেন, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি রাজনৈতিক দলগুলোকে নিজস্ব স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার না করার আহ্বান জানান। তবে তার আদর্শ অনুসরণ বা ব্যবহার করলে কোনো আপত্তি নেই বলেও উল্লেখ করেন।

রাবেয়া ইসলাম শম্পার এই পোস্টটি শেয়ার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, পরিবারের তথ্যমতে বক্তব্য দেওয়া ওই নারী ওসমান হাদির তিন বোনের কেউ নন।

তবে শবনম খাদিজা নামের ওই নারী কে বা তার আসল পরিচয় কী, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X