সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১০৫ আসনে এগিয়ে জামায়াত জোট, বিএনপি ১০১টিতে, হাড্ডাহাড্ডি লড়াই কত আসনে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সর্বশেষ অবস্থা নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করেছেন আইএলডি। এতে ১০৫ আসনে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। আর বিএনপি জোট এগিয়ে আছে ১০১টিতে। হাড্ডাহাড্ডি লড়াই হবে ৭৫ আসনে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে এ জরিপ চালানো হয়। এর তথ্য অনুযায়ী, নির্বাচনী দৌড়ে অত্যন্ত কাছাকাছি অবস্থানে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

সোমাবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফারস হোটেল এ্যান্ড রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা যায়।

জরিপে দেখা গেছে, ৩০০ আসনের মধ্যে জামায়াত ১০৫, বিএনপি ১০১ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭৫টিতে এগিয়ে রয়েছে। আর অন্য প্রার্থীরা এগিয়ে আছে ১৯টিতে।

বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৪.১ শতাংশ ভোটার। এর ঠিক পরেই মাত্র ০.২ শতাংশের ব্যবধানে শক্ত অবস্থানে রয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জামায়াত জোটের পক্ষে সমর্থন রয়েছে ৪৩.৯ শতাংশ মানুষের।

জরিপের অন্যান্য তথ্যে দেখা যায়, এখনো ৬.৫ শতাংশ ভোটার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি (Undecided)। এছাড়া ছোট দলগুলোর পক্ষে ৩.৮ শতাংশ এবং জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোটের পক্ষে মাত্র ১.৭ শতাংশ ভোটারের সমর্থন লক্ষ্য করা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X