মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা কবে জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে গতকাল শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা চলবে মার্চ ৮ই মার্চ পর্যন্ত। যেখানে ‘সি’ গ্রুপে বাংলাদেশের খেলার কথা ছিল। তবে ভারতের মাটিতে নিরাপত্তাজনিত কারণে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে টাইগারদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি।

বিশ্বকাপ না খেলায় বর্তমানে ঘরের মাঠে একটি টি-টোয়েন্টি কাপ খেলছে বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

সবকিছু ঠিক থাকলে ৯ই মার্চ ঢাকায় পা রাখবে সালমান আলী আগারা। আগামী ১২, ১৪ এবং ১৬ই মার্চ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বলে বিসিবি’র একটি সূত্র জানিয়েছে।

এদিকে আইসিসি’র মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন