সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানের রেকর্ড সংগ্রহকে পাত্তাই দিলোনা নিউজিল্যান্ড  

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ১৮২ রানের বড় পুঁজি গড়েছিল আফগানিস্তান। তবে এই বড় লক্ষ্য ডিঙিয়ে ম্যাচ জিততে আহামরি কষ্ট হয়নি কিউইদের।

এ জয়ে অনন্য এক রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। টি-২০ বিশ্বকাপে ১৬৭’র চেয়ে বেশি রান তাড়া করে যে তাদের জয়ের কোনো নজির নেই।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।

দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান দেখেশুনে এগিয়েছেন। ওপেনিং জুটিতে রান আসে ৩৫। ১২ বলে ১০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ইবরাহিম। এরপর দলীয় ৪৪ রানের মাথায় বিদায় নেন গুরবাজ। ২২ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন সেদিকউল্লাহ আতাল এবং গুলবাদিন নাইব। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে দলের ইনিংস।

সাবলীল ছিলেন নাইব এবং আতাল। সময়ের সাথে সাথে বাড়িয়েছেন রানের গতিও। ২৪ বলে ২৯ রান করে থামেন আতাল। তবে নাইবের টর্নেডো ব্যাটিং থামানো যাচ্ছিল না। ৩৫ বলে ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিদায় নেন তিনি।

শেষ দিকে ডারউইশ রাসুলি ১৩ বলে ২০ রানের ক্যামিও খেলেন। আজমতউল্লাহ ওমরজাই খেলেছেন ৭ বলে ১৪ রানের ইনিংস। ৭ বলে ১০ রান করে টিকে ছিলেন মোহাম্মদ নবী। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান।

নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট শিকার করেছেন লকি ফার্গুসন। ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি, রাচিন রবীন্দ্র এবং জ্যাকব ডাফি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। দ্বিতীয় ওভারে নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করেন মুজিব উর রহমান। এ ওপেনার ১ রান করলেও আরেক ওপেনার রাচিন রবীন্দ্র ফেরেন শূণ্য রানে।

এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে বোলারদের ওপর চাপ ঠেলে দেন সেইফার্ট। ফিলিপসের সঙ্গে সেইফার্টের জুটি হয় ৭৪ রানের।

ফিলিপস ২৫ বলে ৪২ রান করে রশিদ খানের শিকার হন। সেইফার্ট ৭ চার ও ৩ ছক্কায় ইনিংস সাজিয়ে বিদায় নেন দলীয় ১২৪ রানে। আজমতউল্লাহ ওমরজাইয়ের ৪ রান ও মার্ক চাপম্যানকে শিকারের একটি ওভার সত্ত্বেও আফগানিস্তান ম্যাচ থেকে ছিটকেই যায়।

১৭তম ওভারে মিচেল ও স্যান্টারের ব্যাটে উঠে ১৫ রান। পরের ৫ বলেই ১৩ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে তারা। চাপম্যান ১৭ বলে করেন ২৮ রান। ১৪ বলে মিচেল ২৫ ও স্যান্টার ৮ বলে ১৭।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X