সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৮ এএম
expand
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদ

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি (সহ-সভাপতি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান আবিদ। এ সময় ড. ইউনূসকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের লেখা একটি বই উপহার দেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

ড. ইউনূসের সঙ্গে আবিদুলের সাক্ষাতের ছবি শেয়ার করে পোস্টে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ আবিদুল ইসলাম খান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এতে বলা হয়, এসময় প্রফেসর ইউনূসকে তিনি চব্বিশের সংগ্রাম নিয়ে নিজের লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ উপহার দেন।

বইটি উপহার হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ এবং ধন্যবাদ জানান ড. মুহাম্মদ ইউনূস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন