সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্বে সাইদ উদ্দিন আহমাদ হানজালা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
মাদারীপুর-০১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ছবি: সংগৃহীত
expand

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন মাদারীপুর-০১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

রোববার (০৬ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তিনি।

পোস্টে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাদারীপুর-০১ আসনের মাননীয় সংসদ সদস্য।’

এসময় তিনি আরও বলেন, ‘নিজ আসনের দায়িত্বের পাশাপাশি এই কমিটির কাজ দেশের প্রতিটি মানুষের জন্য ডিজিটাল সংযোগ, প্রযুক্তি ও তথ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার সুযোগ।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank