

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বিভিন্ন জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার। চাকরি স্থায়ী হওয়ায় শিক্ষকরা যোগদানের তারিখ থেকে বিধি অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
গত ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১-এর বিধান অনুযায়ী চাকরি স্থায়ীকরণের সব শর্ত পূরণ করায় এসব শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়েছে।
প্রজ্ঞাপনে থাকা তালিকা পর্যালোচনা করে দেখা যায়, স্থায়ী হওয়া শিক্ষকদের কেউ ২০১৭ সালে, কেউ ২০১৮ সালে এবং কেউ পরবর্তী সময়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। চাকরিতে যোগদানের কয়েক বছর পর তাদের চাকরি স্থায়ী করা হলো।
চাকরি স্থায়ী হওয়ায় শিক্ষকরা যোগদানের তারিখ থেকে বিধি অনুযায়ী বেতন-ভাতা পাবেন। একই সঙ্গে তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক পাওনাদিও পরিশোধ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


