শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দিন পাটওয়ারী

‘লং মার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থেকে কমিয়ে এক হাজারে নিয়ে এসেছি’

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি সংগৃহীত
expand

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের কর্মসূচিতে অংশ নেওয়ার পাঁচ-ছয় হাজার গাড়ি থেকে কমিয়ে প্রায় এক হাজার গাড়িতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের কিছু দায়িত্ববোধ রয়েছে। মানুষের আহ্বানে সাড়া দেওয়া। সে জায়গা থেকে আমরা আমাদের লং মার্চ কর্মসূচি করতে যাচ্ছি। আগামী ৫ সেপ্টেম্বর লং মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় শাপলা চত্বর থেকে আমরা যাত্রা শুরু করব।

তবে লং মার্চের গাড়িবহরের গাড়ির সংখ্যা কমানো হয়েছে বলে তথ্য দেন তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমাদের যে লক্ষ্যযাত্রা ছিল পাঁচ-ছয় হাজার গাড়ি যাবে। সেটাও আমরা একটু সংকুচিত করে প্রায় এক হাজার গাড়িতে নিয়ে এসেছি। সরকার তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, এটা থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, সেজন্যই এ কর্মসূচি।

লং মার্চের পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, প্রথমে আমরা ঢাকার শাপলা চত্বরে সকাল ৭টায় উপস্থিত হবো। সেখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এরপর আমরা গাড়িগুলো সিরিয়াল করে নেব। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম শাপলা চত্বরে অনুষ্ঠিত হবে। সেখানে উদ্বোধনী বক্তব্য ও শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এরপরে আমরা গাড়ি ছেড়ে দেব।

তিনি আরও বলেন, ঢাকা থেকে বের হওয়ার পরে প্রথম পথসভা হবে চিটাগাং রোডের ট্রাক স্ট্যান্ডে, সিদ্ধিরগঞ্জে। সেখানে সকাল ৯টার সময় উপস্থিত হবো। এরপর কুমিল্লায় দুপুর ১২টায় উপস্থিত হব। নূর হোটেলের লবিতে একটি খালি জায়গায় সেখানে আমরা কর্মসূচি করব। সেখানে দুপুরে খাবার দাবারের ব্যবস্থা থাকবে।

এরপর লং মার্চের গাড়িবহর নিয়ে ফেনীতে উপস্থিত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ফেনীতে যে জায়গাটায় আমরা উপস্থিত হবো, সেটা হলো মহিপাল। সম্ভাব্য সময় করেছি দুপুর ৩টা। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস থেকে শুরু করে সব দলের ব্যাপক নেতাকর্মী অংশগ্রহণ করবেন। বাংলাদেশের অন্যতম ইন্ডাস্ট্রিয়াল শহর মিরসরাইয়ে আমরা উপস্থিত হবো। সেখানে বিকেল ৫টা পর্যন্ত সময় থাকবে। সেখানেও সবাই অংশগ্রহণ করবেন। এরপর আমরা চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে রাত ৯টায় উপস্থিত হবো। সেখানে লাখ লাখ লোক জমায়েত হবে এবং গাড়িবহরে যারা রয়েছেন তারাও জমায়েত হবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank