মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় পুলিশের গাড়ি উল্টে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
আহত বাকিরা পথচারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে আড়িয়াল খাল সংলগ্ন এলাকায় পুলিশের একটি গাড়ি সড়ক দুর্ঘটনায় পতিত হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, একটি পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। আমাদের একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশের চারজন সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, আমরা তদন্ত করে দেখছি অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে কি না বা এখানে ছিল কি না আমরা সব তদন্ত করে জানাতে পারব।


