বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা করল ট্রাফিক পুলিশ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় গাড়িটির চালককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউজ সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক শীর্ষ কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, একজন মন্ত্রীর পতাকাবাহী গাড়ি সার্কিট হাউজ সড়কের উল্টোপথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয়।

তিনি বলেন, চালককে জানানো হয় যে উল্টোপথে গাড়ি চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন। পরে গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank