বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের হামলায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়িত: নাহিদ ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১০:২০ পিএম
হামলার পর এনসিপি নেতাদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত
expand
হামলার পর এনসিপি নেতাদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রায়’ দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে অতর্কিত ও সশস্ত্র হামলা হয়েছে। এতে কয়েকজন সাংবাদিক ও এনসিপির নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।

হামলার পর মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এক বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে হামলা করা হয়েছে। হামলাকারীরা গাড়ি ভাঙচুরের পাশাপাশি মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে।

ঘটনাটিকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন