

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে থাকে, সেটা প্রথম করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে দিনাজপুরের হিলি পৌর শহরের খাদ্যগুদাম মোড়ে ‘জুলাই গড়তে পদযাত্রায়’ এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশে জুলাইয়ের যে ঐক্য হয়েছে, তা প্রথম ভঙ্গ করেছে বিএনপি। দ্বিতীয়ত, জুলাইকে প্রথম বিকৃতও করেছে বিএনপি। তৃতীয়ত, জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে থাকে, সেটাও প্রথম করেছে বিএনপি।
এনসিপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে আওয়ামী লীগের সঙ্গে আমাদের যেভাবে লড়াই হচ্ছে, সেই একই ব্যবস্থা যদি বিএনপি করতে থাকে, তাদের সঙ্গে আগামীতেও শক্ত লড়াই হবে।’
গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ–সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয় বলে জানা গেছে।