রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘সীমান্তে আরেকটি হত্যাকাণ্ড ঘটলে দায় সরকারের’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১১:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন চত্বরে এনসিপির উত্তরাঞ্চলীয় পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সীমান্ত একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। তাই সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বাহিনীকে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জামে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সীমান্তে যদি আর একটি হত্যাকাণ্ড ঘটে, তবে সেই ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে।

বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরে সারজিস আলম বলেন, শেখ হাসিনা গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে এখনো গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম নিশ্চিত করা বর্তমান সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মোজাহিদ, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মুনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে এনসিপির উত্তরাঞ্চলীয় পদযাত্রাটি রহনপুর কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রহনপুর রেলস্টেশন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভাটি অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup