মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম
নাহিদ ইসলামে ও জাহেদ উর রহমান।
expand
নাহিদ ইসলামে ও জাহেদ উর রহমান।

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় হামলার ঘটনায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

নাহিদ ইসলাম রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদপ্তরের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন জাহেদ উর রহমান।

ওই হামলার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নাহিদ ইসলাম একটা দলের প্রধান হিসেবে দায়িত্বশীল বক্তব্য দিতে পারতেন কিন্তু তিনি দিয়েছেন রাজনৈতিক বক্তব্য। তিনি বলেছেন, সরকার এর পেছনে আছে, কিন্তু তথ্য সঠিক নয়।

তিনি বলেন, কিছু মানুষ জুলাই নিয়ে কটূক্তি করছে, তবে এ কটূক্তি অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে না। এটা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে কিনা তা আলোচনা হতে পারে।

এসময় জাহেদ উর রহমান জুলাই জাদুঘর কবে খুলে দেওয়া হবে তার সম্ভাব্য তারিখ জানান। তিনি বলেন, জুলাই জাদুঘর ৫ আগস্ট খুলে দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোডম্যাপ করা হয়েছে, এতে আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup