

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার। তিনি এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার সাবেক প্রধান সমন্বয়কারী ছিলেন।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাহিদুর রহমান তালুকদার বলেন, এনসিপির কর্মপরিবেশ (ওয়ার্ক এনভায়রনমেন্ট)-এর সঙ্গে আমি হয়তো নিজেকে খাপ খাওয়াতে পারিনি, অথবা এনসিপিও আমার সঙ্গে খাপ খাওয়াতে পারেনি।
তিনি আরও বলেন, আমি একজন রাজনৈতিকভাবে সচেতন মানুষ এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না।
ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো দলকে সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য উপযুক্ত মনে হয়, তাহলে সে দলে যোগদানের বিষয়টি বিবেচনা করতে পারি।

