রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দশ বছরে কত ডলার পাচার হয়েছে, জানালেন সারজিস আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০১:১৫ এএম
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম
expand
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম

বিগত দশ বছরের পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (৩০ মার্চ) রাত ১০টা ৪৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, ‘২০১৩-২০২২ সালে বাণিজ্যের আড়ালে ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৬৮৩০ কোটি ডলার! যা প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা!’

এ পরিমাণ অর্থ দিয়ে ২৫টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল জানান এনসিপি নেতা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লুটপাটের বিবরণ তুলে ধরে সারজিস আলম বলেন, ‘এভাবেই চলেছে শেখ হাসিনার লুটপাটের আমল!’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Saudi Arabia
8'
0 - 0
World Cup