রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খামেনির সম্মানে ইরানের শোক বইয়ে এনসিপির সদস্য সচিবের স্বাক্ষর

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০১:২০ পিএম
শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন
expand
শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (৮ মার্চ) দুপুরে ঢাকাস্থ ইরান এমবাসিতে সংরক্ষিত খোলা শোক বইয়ে তিনি স্বাক্ষর করেন।

এ সময় তিনি এনসিপির পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় তিনি মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা ও নেতৃবৃন্দের অবদান সব সময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন ও অ্যাডভোকেট হুমায়রা নুর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন