রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সারজিসকে প্রধান করে এনসিপির ‘স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ এএম
লোগো
expand
লোগো

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন কমিটিতে মো. সারজিস আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।

নতুন এই কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন মো. সারজিস আলম এবং সদস্য সচিব করা হয়েছে আব্দুল হান্নান মাসউদকে। কমিটির অন্য সদস্যরা হলেন— আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Saudi Arabia
11'
0 - 0
10' Lamine Yamal
World Cup