বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকারের পুরো সিন্ডিকেট মাদকের সঙ্গে জড়িত: শিবির সভাপতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৪:০২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘সরকারের পুরো সিন্ডিকেট মাদকের সঙ্গে জড়িত। লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা তারা নিয়ন্ত্রণ করে। সমাজকে তারা স্থিতিশীল থাকতে দেয় না। মাদকের বিরুদ্ধে কথা বললেই আমরা রাজাকার হয়ে যাই। সিলেটের ডিসি মাজারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার এক দিনের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হলো।’

‎সোমবার (২২ জুন) সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘প্রধানমন্ত্রী ব্লেম দেয় বাজেটে মাদকের দাম বাড়ানোর কারণে নাকি জামায়াত অখুশি। একটা ভুয়া ফেক ফটোকার্ড দেখে প্রধানমন্ত্রী এমন কথা বলেন। করুণা হয়, একটা দেশের প্রধানমন্ত্রী বাজেটের নিয়ম সম্পর্কে ঠিকমতো জানেন না। আইন-কানুন সম্পর্কে তিনি জানেন না বলে আমার ধারণা। তিনি রাষ্ট্র চালাচ্ছেন। মিথ্যা বলে জাতিকে বিভ্রান্ত করবেন না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন