

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিম জাপানের একটি মন্দিরের মূল্যবান পাথর সমৃদ্ধ স্মৃতিস্তম্ভ ক্ষতি করার অভিযোগে তাইওয়ানের বিনোদন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ্য অভিনেত্রী সাই ই-চেনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
গত ২২ আগস্ট বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে।
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, গত ৬ এপ্রিল নারা শহরের ইয়াকুশিজি মন্দিরে গৌতম বুদ্ধের পদচিহ্ন খোদাই করা একটি পাথরে তরল পদার্থ ঢালার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩৯ বছর বয়সী এ অভিনেত্রীকে।
সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমেসের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার সাই ই-চেন পুলিশকে জানিয়েছেন, প্রার্থনার সময় যেসব জিনিস তাকে মানসিকভাবে উদ্ধুব্ধ করে, সেগুলোর ওপর তেল ঢালা তার অভ্যাস। তার কাছে মনে হয়, এ কারণে বুদ্ধের পদচিহ্ন সংবলিত ওই পাথরেও তেল ঢেলেছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, পরীক্ষা করে ওই তরল পদার্থের মধ্যে গ্লিসারিন পাওয়া গেছে। যা সাধারণত প্রসাধনী এবং মিষ্টিজাতীয় খাবারে ব্যবহার করা হয়।
গত এপ্রিলে এ ঘটনার সময় একজন পর্যটক হিসেবে ইউনেস্কো ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ হিসেবে মন্দিরটিতে গিয়েছিলেন সাই ই-চেন। সেখানে সিকিউরিটি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে শনাক্ত করে তাকে। পরে পুনরায় জাপানে প্রবেশ করার সময় ওসাকা প্রশাসনিক অঞ্চলের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
ক্ষতিগ্রস্ত পাথর সংবলিত স্মৃতিস্তম্ভটি জাপানের জাতীয় সম্পদ হিসেবে চিহ্নিত। তবে এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন সাই ই-চেন। তার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বিবৃতিতে এই ক্ষমা প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ থেকে ২০০৬ সালে প্রচারিত তাইওয়ানি আইডল ড্রামা ‘কেও ওয়ান’-এ শিক্ষারর্থী উশিওং চরিত্রে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন সাই ই-চেন।


