

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালন করতে আগামীকাল বুধবার (২০ মে) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে ফিরবেন।
