

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহীতে জামায়াত কর্মীকে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৮ মার্চ এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ৭ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে মডেল মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিনের সন্তানদের সাথে বিএনপির নেতাকর্মীদের বাকবিতন্ডা শুরু হয়। এ সময় মুয়াজ্জিন মো. আলাউদ্দিন ছেলেদের নিবৃত্ত করতে আসলে বিএনপির নেতাকর্মীরা মো. আলাউদ্দিনের ওপর হামলা করে। এতে তিনি নিহত হন। আমি এই হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ্যাডভোকেট এহসানল মাহবুব জুবায়ের বলেন, একটি ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে সংঘটিত এই সহিংস ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। একজন মসজিদের মুয়াজ্জিনকে এভাবে হত্যা করার ঘটনা গোটা সমাজের জন্যই বেদনাদায়ক। মসজিদ হলো মুসলমানদের ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্বের স্থান; সেখানে কোনো ধরনের সংঘর্ষ বা সহিংসতার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, নিহত মো. আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং এলাকায় একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। আমি তাঁর নিহত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত।
তিনি আরও বলেন, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দায়ীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করছি।
মন্তব্য করুন
