শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইফতার করিয়ে ইতিহাস গড়লেন বিএনপির এমপি

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম
কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ইফতার আয়োজন।
expand
কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ইফতার আয়োজন।

মাদারীপুরের কালকিনিতে একসাথে ১১ হাজার মানুষকে ইফতার করালেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার সন্ধ্যায় (৬ মার্চ) কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই ইফতার আয়োজন করা হয়।

শুক্রবার বিকেল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ ইফতার অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। ইফতারের সময় হওয়ার আগেই পুরো কলেজ মাঠ পূর্ণ হয়ে যায়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপস্থিত সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খোকন বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইফতারের আগে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার শেষে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান।

ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সী। ইফতার মাহফিলে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন