রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে এমপি হলেন যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ এএম আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ৭ কেন্দ্রীয় সভাপতি।

প্রথমবারের মতো একসঙ্গে এতোবেশি জাতীয় সংসদে যাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

নির্বাচিতদের মধ্যে রয়েছেন কুমিল্লা-১১ আসন থেকে ডা. সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, ঢাকা-১২ আসন থেকে সাইফুল আলম খান মিলন, সিরাজগঞ্জ-৪ আসন থেকে রফিকুল ইসলাম খান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নুরুল ইসলাম বুলবুল।

এছাড়া পটুয়াখালী-১ আসন থেকে শফিকুল ইসলাম মাসুদ, গাজীপুর-৪ আসন থেকে সালাহউদ্দিন আইয়ুবী এবং শেরপুর-১ আসন থেকে হাফেজ রাশেদুল ইসলামও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রসংগঠন থেকে উঠে আসা এসব নেতার সংসদে প্রবেশ দলীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে ছাত্রনেতৃত্বের ধারাবাহিক প্রভাবও স্পষ্ট হলো।

তবে বিরোধী মহলে এ নিয়ে সমালোচনাও রয়েছে। তাদের দাবি, অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড ও আদর্শিক অবস্থান নিয়ে বিতর্ক থাকলেও ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন। নবনির্বাচিত এমপিরা বলেছেন, তারা নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং নিজ নিজ এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রাধিকার দেবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X