বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিপরিষদে থাকছেন নুর, পাচ্ছেন যে মন্ত্রণালয়

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ এএম আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
নুরুল হক নূর
expand
নুরুল হক নূর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর চতুর্থবারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও নবীন নেতাদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ সরকারের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচিত এমপিদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় বিশেষজ্ঞ ও জোটসঙ্গীদেরও অন্তর্ভুক্ত করার ভাবনা চলছে।

বিএনপি সরকারের এই মন্ত্রিসভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে জানা গেছে।

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়েছেন নুরুল হক নুর।

নির্বাচনের আগে তিনি বলেছেন, বিএনপি ‘জাতীয় সরকার’ গঠন করলে তাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং একই দিন বিকেলে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup