শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের দখলে জাপার দুর্গ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বেসরকারিভাবে জয় পেয়েছে। দীর্ঘদিন জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ জেলায় এবার জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপির সঙ্গে।

রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটির আংশিক) : মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট।

প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) : জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ১৮৭ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির মোহাম্মদ আলী সরকার পান ৭৯ হাজার ৮৬২ ভোট। ১৩৭টি কেন্দ্রে ২ লাখ ৫৩ হাজার ৮৭৮টি বৈধ ভোট গণনা করা হয়েছে।

রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) : জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বেলাল দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী তৃতীয় অবস্থানে রয়েছেন।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) : জামায়াত জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তিনি বিএনপির প্রার্থীকে ৮ হাজার ৩৩১ ভোটে পরাজিত করেন। রংপুর-৫ (মিঠাপুকুর) : জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ১০০ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির প্রার্থী পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২১৪ ভোট।

রংপুর-৬ (পীরগঞ্জ) : এ আসনে জামায়াতের অধ্যাপক নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯১৯ ভোট।

ব্যবধান ১ হাজার ৯৭১ ভোট। রংপুরের ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X