

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘‘যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে”।
তিনি বলেন, জুলাই বিপ্লবের দেড় বছর পরও যিনি দেশে আসতে পারছেন, দেশে আসা নিজের একক সিদ্ধান্ত নয় দাবি করেছে সেই নেতাই এখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যারা সামান্য সমস্যা দেখলেই বিদেশে পালিয়ে যায় তাদের মুখে জামায়াতে ইসলামী গুপ্ত বলা মানায় না। দেশের জনগণ জানে কারা সংকটে পালিয়ে যায় আর কারা সংকটে জাতির নেতৃত্ব দেয়। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি এবং যাবে না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে জেন-জি’র মুখোমুখে ড. আব্দুল মান্নান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, জেন-জি স্বপ্ন দেখে এবং স্বপ্ন বাস্তবায়ন করে। পৃথিবীর যত বড়-বড় পরিবর্তন হয়েছে তা তরুণ যুব সমাজের হাত ধরেই হয়েছে।
জুলাইয়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, জুলাইয়ে প্রতিটি দিন ছিল আমাদের জীবনের শেষ দিন। জুলাইয়ে দিনে ছিল আমাদের শাহাদাতের তামান্না , রাতে ছিল গুম হওয়ার আশঙ্কা। প্রশাসনের লোকজন বাসা-বাড়ি গিয়ে ছাত্রদের খুঁজত। সেখানে কোনো ছাত্রকে পাওয়া গেলে তাকে গুম করে আয়না করে নিয়ে নির্যাতন চালানো হতো। ৩৬ দিনের জীবন-মরণ লড়াই জেন-জিদের হাত ধরেই জুলাই বিপ্লব অর্জিত হয়। কিন্তু একটি দল খুনি হাসিনার ফ্যাসিবাদী কাঠামো বজায় রাখতে চায়। তারা গণভোটরে বিপক্ষে অবস্থান নিয়েছে।
জাহিদুল ইসলাম বলেন, তাদের মনে রাখতে হবে, জেন-জি প্রত্যেক ব্যক্তির কথা ও কাজ পর্যবেক্ষক করেই সিদ্ধান্ত নেয়। তিনি উপস্থিত তরুণ প্রজন্মকে জুলাই চেতনা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন
