শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন এনসিপি নেত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১২:৪৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি'র) যুব শক্তির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেঁজুতি হোসাইন। শুক্রবার (২৬ জুন) দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপির প্রতি নিজের সমর্থন ও আনুগত্যের ঘোষণা দেন সেঁজুতি। পরে স্থানীয় বিএনপি নেতারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

দলবদলের পর সেঁজুতি হোসাইন বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দলের নীতি ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভবিষ্যতে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, শের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা বিএনপির সঙ্গে যুক্ত হতে চান, তাদের জন্য দলের দরজা খোলা রয়েছে। জুলাই আন্দোলনের কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক পটভূমির মানুষকে বিএনপিতে স্বাগত জানানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS France
65'
1 - 3
21' Thelo Aasgaard
20' Ousmane Dembélé
32' Ousmane Dembélé
World Cup