শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত হলো নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ, খেলা কবে-কখন?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৮:২৮ এএম
আর্জেন্টিনা ফুটবল দল
expand
আর্জেন্টিনা ফুটবল দল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। আর তাদের সামনেই এবার পড়ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগেই ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছিল লিওনেল স্কালোনির দল। এরপর অপেক্ষা ছিল ‘এইচ’ গ্রুপের ফলাফলের। শনিবার অনুষ্ঠিত দুই ম্যাচে স্পেন ১-০ গোলে উরুগুয়েকে হারায় এবং সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। এই ফলেই নকআউটের টিকিট নিশ্চিত হয় আফ্রিকার দ্বীপরাষ্ট্রটির।

রাউন্ড অব ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে আর্জেন্টিনা-কেপ ভার্দের লড়াই।

মজার বিষয় হলো, এই হার্ড রক স্টেডিয়ামই লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু। পরিচিত মাঠে খেলতে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক, যা দলটির জন্য বাড়তি আত্মবিশ্বাসের কারণ হতে পারে।

বিশ্বকাপে অভিষেক আসরেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র এবং উরুগুয়ের বিপক্ষে ২-২ সমতায় থেকে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় দলটি। শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও গোলশূন্য ড্র করে তারা ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয়।

কাগজে-কলমে আর্জেন্টিনাই এই ম্যাচের পরিষ্কার ফেবারিট। তবে গ্রুপ পর্বে শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী ফুটবল খেলে কেপ ভার্দে ইতোমধ্যেই প্রমাণ করেছে, বড় দলগুলোর জন্য তারা কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। তাই শেষ ৩২-এর এই লড়াইয়ে চমকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Egypt VS Iran
70'
1 - 1
5' Mahmoud Saber
14' Ramin Rezaeian
World Cup