

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ জুন) কোহলু জেলাকে কেন্দ্র করে হওয়া এ ভূমিকম্পের কম্পন ঝোব, বারখান ও রাখনিসহ আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।
পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে এবং উপকেন্দ্র ছিল কোহলু শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে একই দিন দুপুরেও কোহলু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। এছাড়া চলতি মাসের ৫ জুন লাহোর ও আশপাশের অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই সময় আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে অনেক মানুষ বাড়িঘর ও ভবন ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।
জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ৫ জুনের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে এবং এর উপকেন্দ্র ছিল কাশ্মীর অঞ্চলে।
ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এ কারণে দেশটিতে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয় এবং অতীতেও একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র: জিও নিউজ
