

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত তিন দিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না ওই শিক্ষার্থীর।
শুক্রবার (২৬ জুন) বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেট ভবনের একটি কক্ষের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তিন দিন ধরে পরিবারের সদস্যরা ফারার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। কোনো খোঁজ না পেয়ে পুলিশকে জানানো হলে শুক্রবার বিকেলে আজিজ সুপার মার্কেট ভবনের ওই কক্ষটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেন্সিক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে খবর পেয়ে ঢামেক হাসপাতালের মর্গে ওই মেডিকেল শিক্ষার্থীর বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত হন। তবে এই মর্মান্তিক ঘটনা নিয়ে গণমাধ্যমের সামনে তাদের কেউ কোনো তথ্য দিতে বা কথা বলতে রাজি হননি।
